পদার্থের প্রকৃতি, বিজ্ঞান, অষ্টম শ্রেণি
May 22, 2022
১। সাধারণ অবস্থায় কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের ৩টি করে নাম লেখ।
২। ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী?
৩। সোনার গলনাঙ্ক কত?
৪। জলের স্ফুটনাঙ্ক কত?
৫। লোহার গলনাঙ্ক কত?
৬। কোনো গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করলে কী হয়?
৭। পদার্থের ধর্ম কয়প্রকার ও কী কী?
৮। পদার্থের ভৌত ধর্ম কাকে বলে?
৯। পদার্থের রাসায়নিক ধর্ম কাকে বলে?
১০। জলের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে জলের কী পরিবর্তন হয়?
১১। সালফারকে বাতাসে পোড়ালে কী হয়?
১২। অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কেমন?
১৩। হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন?
১। সাধারণ অবস্থায় কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের ৩টি করে নাম লেখ।
২। ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী?
৩। সোনার গলনাঙ্ক কত?
৪। জলের স্ফুটনাঙ্ক কত?
৫। লোহার গলনাঙ্ক কত?
৬। কোনো গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করলে কী হয়?
৭। পদার্থের ধর্ম কয়প্রকার ও কী কী?
৮। পদার্থের ভৌত ধর্ম কাকে বলে?
৯। পদার্থের রাসায়নিক ধর্ম কাকে বলে?
১০। জলের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে জলের কী পরিবর্তন হয়?
১১। সালফারকে বাতাসে পোড়ালে কী হয়?
১২। অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কেমন?
১৩। হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন?
উত্তরঃ
1. সাধারণ অবস্থায় পদার্থের তিনটি করে নাম--
১) কঠিন- সোনা, রূপা, লোহা
২) তরল- জল, পারদ, তেল
৩) গ্যাসীয়- হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড
2. ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়, যেমন- ১) কঠিন, ২) তরল, ৩) গ্যাসীয়।
3. সোনার গলনাঙ্ক ১০৬৩°C।
4. জলের স্ফুটনাঙ্ক ১০০° C।
5. লোহার গলনাঙ্ক ১৫৩০° C।
6. কোনো গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করলে সেটি তরলে পরিণত হয়।
7. পদার্থের ধর্মগুলোকে দু-ভাগে ভাগ করা যায়। যেমন- ১) ভৌতধর্ম ও ২) রাসায়নিক ধর্ম।
8. ভৌতধর্মঃ পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুন যেমন ভৌত অবস্থা, বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা প্রভৃতি ধর্মগুলোর সাহায্যে শুধু পদার্থের বাহ্যিক অবস্থার ও প্রকৃতির পরিচয় পাওয়া যায়। এই ধর্মগুলোকে ভৌতধর্ম বলে।
9. রাসায়নিক ধর্মঃ যে ধর্ম থেকে কোনো পদার্থের অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা ও ক্ষমতা বোঝা যায় তাকেই ঐ পদার্থের রাসায়নিক ধর্ম বলে।
10. জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে জল তড়িৎ বিশ্লেষ্য হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন-এ বিশ্লিষ্ট হয়।
11. সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার-ডাই-অক্সাইড (SO2) গ্যাস উৎপন্ন হয়।
12. অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ঝাঁঝালো।
13. হাইড্রোজেন সালফাইড-এর গন্ধ পচা ডিমের মতো।
Comments
Post a Comment