আকাশ ভরা সূর্যতারা, ষষ্ঠ শ্রেণি, ভূগোল

May 27, 2022

সংক্ষিপ্ত প্রশ্নাবলীঃ

১। নীহারিকা বা নেবুলা কী?
উ: মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় তা হল নীহারিকা।

২। নক্ষত্র কীভাবে সৃষ্টি হয়?
উ: মহাবিশ্ব্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে, আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়।

৩। ছায়াপথ কী নিয়ে তৈরি হয়?
উ: লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ বা গ্ল্যাক্সি তৈরি হয়।

৪।আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের মধ্যে আছে?
উ: আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত।

৫। কোনো তারার রং দেখে কী জানা যায় ? উদাহরণ দাও। 
উ: কোনো তারার রং দেখে জানা যায় যে সেই তারার বয়স কত।

৬। আলোকবর্ষ কাকে বলে?
উ: এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হল এক আলোকবর্ষ।

৭।আলোর গতিবেগ সেকেন্ডে কত? 
উ: আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিমি।

৮। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
উ: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড।

৯। সূর্যের পর সবথেকে কাছের নক্ষত্রের নামকী? এটি কত দূরে রয়েছে ?
উ: সূর্যের পর আমাদের সবথেকে কাছের নক্ষত্র হল প্রক্সিমা সেন্টাউরি।
এর দূরত্ব হল ৪.২ আলোকবর্ষ।

১০। নক্ষত্রমণ্ডল কাকে বলে? উদাহরণ দাও।
উ: কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিক ভাবে যোগ করলে তাকে নক্ষত্রমন্ডল বলে।

১১। দিনের বেলা তারা দেখা যায় না কেন? 
উ: দিনের বেলা সূর্যালোক উপস্থিত থাকে বলে সূর্যের প্রখর আলোর জন্য তারা বা জোতিষ্কদের দেখা যায় না।

১২। তারাগুলো মিটমিট করে কেন?
উ: আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমন্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়, এই জন্য তারাগুলো মিট মিট করে।

১৩। ধ্রুবতারা কোন দিকের আকাশে দেখা যায়?
উ: ধ্রুবতারা সন্ধ্যাবেলা উত্তর আকাশে দেখা যায়।

১৪। টেলিস্কোপ কী? 
উ: আকাশ দেখার জন্য কাচ লাগানো বিশাল চোঙ দরকার হয়, তা হল টেলিস্কোপ।

১৫। সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে?
উ: গ্রহ, উপগ্রহ, অসংখ্য গ্রহাণুপুঞ্জ, ধুমকেতু, এবং উল্কা নিয়ে সূর্য মহাকাশে যে পরিবার রচনা করেছে, তাকে সৌরজগৎ বা সৌর পরিবার বলে।

১৬।দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে ?
উ: দূরত্বের বিচারে আমাদের পৃথিবী ৩ নম্বরে আছে।

১৭। সূর্য পৃথিবীর থেকে কত বড়?
উ: সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়ো।

১৮। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত?
উ: সূর্যের বাইরের দিকের উষ্ণতা হল ৬০০০° সেলসিয়াস।

১৯। সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত? 
উ: সূর্যের ভিতরের দিকের উষ্ণতা হল ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস।

২০। সূর্য পৃথিবীর থেকে কতটা ভারী?
উ: সূর্য পৃথিবীর থেকে ৩ লক্ষ গুণ ভারী।

২১। সূর্যরশ্মির কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়? 
উ: সূর্যরশ্মির ২০০ কোটি ভাগের মাত্র ১ ভাগ পৃথিবীতে এসে পৌছায়।

২২। চাঁদ ও সূর্যকে একই আকারের বলে মনে হয় কেন?
উ: চাঁদ ও সূর্যকে একই আকারের বলে মনে হয় কারণ সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় হলেও পৃথিবী থেকে ১৫ কোটি কিমি দূরে আছে, কিন্তু চাঁদ পৃথিবী থেকে মাত্র ৪ লক্ষ কিমি দূরে আছে। তাই এমনটা হয়।

২৩। সৌরকলঙ্ক কাকে বলে?
উ: সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল। তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হল সৌরকলঙ্ক।

২৪। সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের ঠিক কোথায় আছে? 
উ: সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের ঠিক প্রান্তের দিকে আছে।

২৫। সৌর ঝড় কাকে বলে?
উ: সূর্যের বাইরের অংশে (করোনা) ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌর ঝড় বলে।

২৬। সৌর ঝড় কত বছর অন্তর জোরালো হয়?
উ: সৌর ঝড় প্রতি ১১ বছর অন্তর জোরালো হয়।

২৭। সৌরঝড়ের প্রভাবে কী হয় লেখ। 
উ: সৌর ঝড়ের ফলে পৃথিবীর কৃত্রিম উপগ্রহের যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। এছাড়াও বৈদ্যুতিক ব্যবস্থা বিঘ্নিত হয়।

২৮। সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কেন?
উ: সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কারণ এতে চোখের রেটিনা পুড়ে যেতে পারে।

২৯। সন্ধ্যাতারা বা শুকতারা কী? 
উ: সন্ধ্যাতারা বা শুকতারা আসলে শুক্রগ্রহ।

৩০। গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো।
উ: গ্রহের বৈশিষ্ট্যগুলি হল- (i) গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, (ii) নক্ষত্রের আলোয় আলোকিত হয়, (iii) গ্রহেরা নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, (iv) গ্রহ নক্ষত্রের চেয়ে অনেক ছোটো হয়।

June 3, 2022

31. সৌরপরিবারের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির নাম কী?
32. সৌরজগতের গ্রহগুলি কোন্ দিক থেকে কোন্ দিকে আবর্তন করে?
33. সৌরজগতের কোন্ গ্রহটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে?
34. বুধ গ্রহের উষ্ণতা কত?
35. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের কত সময় লাগে?
36. সৌরজগতের উষ্ণতম গ্রহটির নাম কী? কেন এটি উষ্ণতম গ্রহ?
37. পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের সময় লেখো।
38. কোন্ গ্রহকে কেন লাল গ্রহ বলা হয়?
39. সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গলগ্রহ কত সময় নেয়?
40. সৌরজগতের সবচেয়ে মাধ্যাকর্ষণ শক্তি বেশি কোন্ গ্রহের?
41. কোন্ গ্রহের ঘনত্ব জলের থেকেও কম?
42. কোন্ গ্রহের চারিদিকে উজ্জ্বল ৭টি বলয় আছে?
43. শনি ছাড়া আরো তিনটি কোন্ কোন্ গ্রহের বলয় আছে?
44. কোন্ গ্রহের আবর্তন সময় পরিক্রমণের চেয়েও বেশি?
45. নেপচুন গ্রহের রং কী এবং কেন?
46. কোন্ গ্রহকে কেনো বামন গ্রহ বলা হয়?
47. প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়?
48. উপগ্রহ কাকে বলে?
49. চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর কয় ভাগ?
50. পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই কেন?
51. মঙ্গলের কয়টি উপগ্রহ ও কী কী?
52. বৃহস্পতির কয়টি উপগ্রহ? দুটি উদাহরণ দাও?
53. শনির কয়টি উপগ্রহ? এর বৃহত্তম উপগ্রহটির নাম কী?
54. মিরান্ডা কার উপগ্রহ?
55. চন্দ্রকলা ও চান্দ্রমাস কাকে বলে?
56. গ্রহাণুপুঞ্জ কাকে বলে?
57. ধূমকেতু কাকে বলে?
58. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুটির নাম কী?
59. পৃথিবী থেকে ৭৬ বছর বাদে বাদে কোন্ ধূমকেতুকে দেখা যায়? শেষ একে কবে দেখা গিয়েছিল? আবার কবে একে দেখা যাবে?
60. তারা খসা বা উল্কা কাকে বলে?
61. ইউরেনাস কোন্ দিক থেকে কোন্ দিকে ঘোরে?

(পরবর্তীকালে আরো প্রশ্ন দেওয়া হবে। তাই মাঝে মাঝেই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।)

Comments

Popular posts from this blog

পদার্থের প্রকৃতি, বিজ্ঞান, অষ্টম শ্রেণি

Adjective