দিল্লি সুলতানি, সপ্তম শ্রেণি, ইতিহাস
May
20, 2022
উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল।
৪৯। 'রুমি' কৌশল কী?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের যুদ্ধ কৌশল ব্যবহার করেন। একে রুমি কৌশল বলে।
৫০। পানিপথের প্রথম যুদ্ধে কে জয় লাভ করেন?
উঃ বাবর।
৫১। পানিপথের প্রথম যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন?
উঃ এই যুদ্ধে দিল্লিতে সুলতানি শাসনের আবসান হয়ে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়।
৫২। মোঙ্গল নেতার নাম কী?
উঃ চেঙ্গিস খান।
৫৩। দিল্লির সুলতানরা কোন্ সুযোগকে কাজে লাগিয়ে
নিজেদের শক্তি বৃদ্ধি করেছিলেন?
উঃ চেঙ্গিস খান মারা যাওয়ার পর মোঙ্গল রাজ্য একাধিক অংশে ভাগ হয়ে পড়েছিল। তারা এই সময় পশ্চিম এশিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লির সুলতানরা নিজেদের শক্তি বৃদ্ধি করেছিলেন।
৫৪। গিয়াসউদ্দিন বলবন কোন্ কোন্ দুর্গ মোঙ্গল আক্রমনের
হাত থেকে রক্ষা করেন?
উঃ তাবরহিন্দ (ভাতিন্দা), সুনাম ও সানামা।
৫৫। বলবনের কোন্ ছেলে মোঙ্গলদের সঙ্গে লড়াইতে প্রাণ
হারান?
উঃ যুবরাজ মহম্মদ।
৫৬। সিরি শহরটি কেন তৈরি করা হয়েছিল?
উঃ সৈনিকদের থাকার জন্য।
৫৭। আলাউদ্দিন খলজি মোঙ্গল আক্রমন ঠেকানোর জন্য
কী কী করেছিলেন?
উঃ দুর্গনির্মাণ, সৈন্য সংগ্রহ ও মূল্য নিয়ন্ত্রণ করেন।
৫৮। কেন্দ্রীভূত রাষ্ট্রব্যবস্থা কাকে বলে?
উঃ সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে।
৫৯। উলেমা কাদের বলা হত?/ টীকা লেখঃ উলেমা।
উঃ একের বেশি আলিমকে উলেমা বলা হত।
৬০। দাগ ও হুলিয়া ব্যবস্থা কী?
উঃ সুলতানি শাসন ব্যবস্থায় দুর্নীতি দমন করার জন্য আলাউদ্দিন খলজি ঘোড়ার
গায়ে দাগ দিয়ে রাখার ব্যবস্থা করেন, যাতে একই ঘোড়া বারবার দেখানো যেতে না পারে। একেই
দাগ ও হুলিয়া ব্যবস্থা বলে।
Comments
Post a Comment